শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অটোটেম্পু-অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

;মোঃ হোসেন আলী ছোট্ট :: সিরাজগঞ্জে জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ–১৯৮৫) এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি, সিরাজগঞ্জ অডিটোরিয়ামে ইউনিয়নের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসমাইল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই গণঅভ্যুত্থান এ দেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষসহ এই ইউনিয়নের নেতাকর্মীরা সব সময় গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, নূর কায়েম সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, সিএনজি মিশুক মালিক সমিতির সভাপতি মোঃ রঞ্জু প্রামানিক, শ্রমিক দল নেতা মোঃ বিশা সেখ, ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান উজ্জ্বলসহ আরও অনেকে।

উল্লেখ্য, ইউনিয়নের বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন আল আমীন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোরাদুজ্জামান মুরাদ। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এম. এ. ওয়াহাব।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের অধিকার, সংগঠনের ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০