শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বেলকুচি সরকারি কলেজ

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায়  সিরাজগঞ্জ সরকারি কলেজ’কে টাইব্রেকারে হারিয়ে বেলকুচি সরকারি কলেজ ফাইনালে উন্নীত হয়েছে। 

 প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে,জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জের বাস্তবায়নে, 

 মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ  শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে  সেমি ফাইনাল খেলায়  নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয়। টাইব্রেকারে বেলকুচি সরকারি কলেজে ৫-৪ গোলের ব্যবধানে সিরাজগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে।

এসময়  সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ খান হাসান, সাবেক কৃতি ফুটবলার এ.কে.এম ফরিদুজ্জামান স্ট্যালিন, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ,  সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম বাবু, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদারসহ সিরাজগঞ্জ সরকারি কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন । 

খেলা পরিচালনা করেন,সাবেক কৃতি ফুটবলার মোঃ  রেজাউল করিম খোকন,  আবু হানিফ ও মোখলেসুর রহমান। 

খেলার ধারাবিবরণী করেন, গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। 

জানা যায় যে,  আগামী ৩০ জানুয়ারি-২০২৫ খ্রীঃ বৃহস্পতিবার শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে  ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলা হবে বেলকুচি সরকারি কলেজ বনাম কাজিপুর আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ সিরাজগঞ্জ। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০