শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বেতন নির্ধারণে চাকুরীকাল গণনা ও আর্থিক সুবিধাদি প্রাপ্যতায় অর্থমন্ত্রণালয়ের পত্র প্রত্যাহারের দাবীতে সমাবেশ,বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

ফটোকার্ড

হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জঃ

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরীকাল গণনা ও  অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্যতায় ১২ আগষ্ট ২০২০ এ অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র প্রত্যাহার এবং সমস্যাগুলোর স্থায়ী সমাধানের দাবীতে সমাবেশ,বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন সিরাজগঞ্জের প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষীকারা।

সোমবার (১৭ মার্চ ২০২৫ খ্রিঃ) বেলা ১১ টার সময় বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ওমর আলী তালুকদার।  আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন,উল্লাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক মোঃ রহমত হোসেন,রায়গঞ্জ উপজেলার সভাপতি মোঃ হাবিবুর রহমান,তাড়াশ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আরসেদ আলী,কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ও শাহজাদপুর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

সমাবেশ শেষে মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা শিক্ষক সমিতির বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষীকারা অংশ নিয়ে তাদের দাবীর পক্ষে  নানান শ্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি বাজার স্টেশন রোড হয়ে কালেক্টরেট ভবনের সামনে যেয়ে শেষ।  

বিক্ষোভ মিছিল শেষে শিক্ষক সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে তাদের দাবীদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি  প্রধান উপদেষ্টা বরাবর  প্রদান করেন। জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন ও যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা স্বাক্ষরিত স্মারকলিপিটি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০