শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে মুক্তির সোপানে ১৩টি বৃক্ষ রোপন

ফটোকার্ড

মোঃ হারুন অর রশিদ খান হাসানঃ

আজ শনিবার ( ১৯ জুলাই)  দুপুরে সিরাজগঞ্জের মুক্তির সোপানে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলার ১৩ শহিদের নামে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে। 

বৃক্ষ রোপনের আগে শহিদ পরিবারে উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধ  আজিজুর রহমান দুলাল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র সমন্বয়ক মুনতাসীর মেহেদী। 

পরে সকলের উপস্থিতে শহিদ পরিবারের সদস্যরা তাদের নিজ নিজ পরিবারের শহিদের নামে একটি করে বৃক্ষ রোপন করেন।

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে ১৩ শহিদরা হচ্ছেন,সিরাজগঞ্জ পৌরসভার মাছুম দক্ষিণ পাড়া নিবাসী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন,সিরাজগঞ্জ পৌরসভা গয়লার বিএনপি কর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ উপজেলার দুমরাই রুূূদ্রপুরের লেবু ও বারইভাগের  নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারী কলেজের ছাত্র বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ ও  বেতিল গোপরেখী দক্ষিণ গুমুখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী,কৈজরির অন্তর ইসলাম, রুপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০