শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব আন্তঃউপজেলা টি-সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফটোকার্ড

শাহ আলম,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ আন্তঃউপজেলা টি-সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে টানটান উত্তেজনাপূর্ন ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ৯ রানে বেলকুচি উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

তারুণ্যের উৎসব ২০২৫, বাংলাদেশ প্রধান  উপদেষ্টার সার্বিক তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার  সহযোগিতায় দিনব্যাপী আন্ত : উপজেলা ক্রিকেট Sixers প্রতিযোগিতা সিরাজগঞ্জ একে শামসুদ্দিন স্টেডিয়ামে সোমবার (২০ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত হয়।

 নক আউট পর্বে পর্যায়ক্রমে নয়টি উপজেলার খেলা চলতে থাকে। একে একে পরাজিত দল বাদ পড়ে যায়।  অবশেষে বেলকুচি উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলা ফাইনাল খেলার গৌরব অর্জন করে। বিকেল  ৪ ঘটিকায় উভয় টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চরম উত্তেজনা পূর্ণ মুহূর্তে  বেলকুচি উপজেলা কে শোচনীয়ভাবে পরাজিত করে সিরাজগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। এ সময়  দর্শক ও সমর্থকদের উল্লাস ও হাত তালিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি  মোহাম্মদ নজরুল ইসলাম,জেলা প্রশাসক, সিরাজগঞ্জ।  বিশেষ অতিথি  জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার  সিরাজগঞ্জ। সভাপতিত্ব করেন  জনাব গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  সিরাজগঞ্জ। উভয় দলকে পুরস্কার তুলে দেন জনাব গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার আনোয়ার সাদাৎ,, জেলা ক্রীড়া অফিসার  মো: নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার  সাবেক  সাধারন সম্পাদক  হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার  নির্বাহী সদস্য মো: হাফিজুল, আল-আমিন শেখ, স্কোরার হামিদুল হক খোকন, আম্পায়ার :  শান্ত, বারিক, জীম,শাওন, ধারা বর্ণনায় : মো: আব্দুল্লাহ আল মাহমুদ, প্রভাষক গজাইল অনার্স  কলেজ উল্লাপাড়া। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিনব্যাপী খেলার সমাপ্ত ঘোষণা করা হয়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০