শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের স্বস্তি দিতে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের খাবার পানি ও স্যালাইন বিতরণ

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে চলমান তীব্র তাপদাহের মধ্যেও এসএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন। পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার সময় প্রচণ্ড গরমে অনেক অভিভাবককে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অপেক্ষা করতে দেখা যায়। এই অবস্থায় তাদের সামান্য স্বস্তি দিতে এগিয়ে আসে ফাউন্ডেশনটি।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন। এতে করে তীব্র গরমে ক্লান্ত অভিভাবকরা কিছুটা স্বস্তি পান এবং উদ্যোগটির প্রশংসা করেন।

এ সময় উপস্থিত কয়েকজন অভিভাবক জানান, এত গরমের মধ্যে বাইরে বসে থাকা খুব কষ্টকর। এই পানি ও স্যালাইন আমাদের জন্য অনেক উপকার হয়েছে।

হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সাত্তার বলেন, আমরা প্রায় ২০০০ বোতল পানি ও স্যালাইন বিতরণ করেছি। তীব্র গরমে মানুষ যেন সামান্য স্বস্তি পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা শুধু পানি বা স্যালাইন বিতরণেই সীমাবদ্ধ নই। সমাজের বিভিন্ন প্রয়োজনে-রাস্তা সংস্কার, কন্যাদান সহায়তা, অসহায়দের সহযোগিতা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। মূলত মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সমাজের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ছোট ছোট উদ্যোগই একসময় বড় পরিবর্তন এনে দিতে পারে।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০