শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবীতে মানববন্ধন,মিছিল ও স্মারকলিপি প্রদান

Download Photocard

 হারুন অর রশীদ খান হাসান,সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১১টার সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি  আবু সায়েমের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হাব কবীর মিঠু, জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, বেসরকারি কলেজে শিক্ষক সমিতির জেলা কমিটির সভাপতি অধ্যাপক হাশিম তালুকদার,

আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম,অধ্যক্ষ হাসান মনসুর,মোঃ হাসান উল পান্না,মোঃ নুরুন্নবী, উজ্জল হোসেন,সহ আরো অনেকে। 

মানববন্ধন শেষে মিছিল করে কালেক্টরেট ভবনে যেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবীতে স্মারক লিপি প্রদান করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের জেলা নেতৃবৃন্দ। 

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০