শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল

ফটোকার্ড


নজরুল ইসলাম:
সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) সাড়ে ১২:টার দিকে ইন্টার্ন চিকিৎসক ডাঃ আব্দুল আহাদ সাঈদ এর সভাপতিত্বে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ১১টার দিকে সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিরোধিতা করেন।
সমাবেশে শিক্ষার্থীরা জানান, ম্যাটস ও ডিএমএফ পাস করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছেন। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকের ওপর। তাঁরা জানান, এমবিবিএস ও বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না।
সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে তাঁরা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়।

দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাস করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, ইন্টার্ন চিকিৎসক ডাঃ ইফাজ আল শাওন, ডাঃ সৈকত মাহমুদ, ডাঃ রায়হান খন্দকার, ডাঃ শোয়েব শাহরিয়ার, ৫ম বর্ষের শিক্ষার্থী আল আরাফাত, ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল মারুফসহ প্রতিষ্ঠানের সকল ইন্টার্নী চিকিৎসক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

০৯-০৩-২০২৫
০১৭১৮-৫১১৫৩৪.

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০