শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ এপ্রিল ২০২৬), বৃহস্পতিবার, সকাল ১১টায় বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার সভাপতি এস.এম সোহেল মাহমুদ রঞ্জু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আবুল হাশেম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো: এনামুল হক, বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সোবাহান,  সহকারি শিক্ষক (আরবি) মাওলানা মোঃ  রাকিবুল ইসলাম, বেগম খালেদা জিয়া স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম সেখ, গভনিং বডির সদস্য মো: রাকিবুল ইসলাম প্রমুখ।

এসময় অত্র মাদ্রাসার ম্যানিজিং কমিটির সদস্য  ফরিদুল ইসলাম ভূইয়া, আব্দুস সোবহান ভূইয়া, আব্দুল মোমিন, আব্দুল মালেক ও সাবেক সদস্য আব্দুল সালাম,সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক মোন্নাফ হোসেন মুন, ২ নং ওয়ার্ড বিএনপির  সাধারণ সম্পাদক শাহিন খান  প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন, বিদায় শিক্ষার্থী আব্দুল্লাহ আল হোসাইনী, মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী মোছা: মিতু খাতুন, ৮ম শ্রেণির শিক্ষার্থী আবু ইসাহাক তামিম।
বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারি শিক্ষক জাহিদুল ইসলাম।
বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল শেষে ২য় শ্রেণি থেকে ১০শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে অত্র মাদ্রাসার সভাপতি সোহেল মাহমুদ রঞ্জুর পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০