মোঃ হারুন অর রশিদ খান হাসান :
মঙ্গলবার বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার ভিক্টোরিয়া হাই স্কুল জামে মসজিদে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক,কবি ও সাহিত্যক মান্না রায়হানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে ফাতেহা শরিফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আল আমিন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মরহুম মান্না রায়হানের দুই ছেলে অনামিক ও অমিয়,বীর মুক্তিযোদ্ধা মনি, ফজলুল মতিন মুক্তা,জামিলুর রহমান, জগলুল রহমান, হাসিনুল ইসলাম খান,জহুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ বীর মুক্তিযোদ্ধা, মরহুমের আত্নীয় স্বজন,বন্ধু বান্ধব সহ অনেক ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।
গত রবিবার ( ৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার সময় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক, কবি ও সাহিত্যক মান্না রায়হান মৃত্যুবরণকরে। ঐ দিন বাদ আসর ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে জানাজা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।






