শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কামারখন্দে ব্যবসায়িক দ্বন্দ্বে ছাত্রদল সভাপতিকে মারপিট করলেন বিএনপি নেতা

ফটোকার্ড

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কামারখন্দে ব্যবসায়ী দ্বন্দ্বে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল হাসানকে মারপিট করে গুরুতর আহত করা অভিযোগ ওঠেছে একই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হায়দার আলীসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ব্যবসায়ীক দ্বন্ধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ছাত্রদল নেতাকে আহত অবস্থায় কামারখন্দ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। অন্যদিকে, তুচ্ছ ঘটনার  দ্বন্ধ নিয়ে বিএনপির নেতার মারপিটে ছাত্রদল নেতা আহত হওয়ায়  নেতাকর্মীদের মধ্যে  নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ীক ও পুর্ব শত্রুতার জের ধরে গত ১৬ জানুয়ারি সকালে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হায়দার আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা ও লাঠি নিয়ে একই ইউনিয়নের ছাত্রদলের সভাপতি  রাজিবুল হাসানের বাড়ীতে ঢুকে হায়দারসহ তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায় একং রাজিবুল ও তার ভাই নাহিদ পারভেজকে বেধড়ক মারপিট করে। হামলার সময় হায়দার আলীর দায়ের আঘাতে রাজিবুলের হাতের আঙ্গুল ও কপাল ফেটে যায়। এছাড়াও হামলাকালে রাজিবুলের বাড়ীতে থাকা নগদ ৭০ হাজার টাকাও লুট করে নিয়ে যায়।

আহত ছাত্রদল নেতা রাজিবুল হাসান জানান, হামলার ঘটনায় হায়দার আলী, রঞ্জু, সোহেল রানা ওরফে মনির, ইয়াছিন, জুয়েল, টুটুল ও রাকিবসহ ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু পুলিশ এখনো মামলা রেকর্ড করেনি এমনকি কাউকে গ্রেফতারও করেনি। 

এবিষয়ে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হায়দার আলী শেখ জানান, হামলার ঘটনার সাথে আমি জড়িত নই। থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। 

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোকলেসুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এছাড়াও রাজিবুলের মেডিকেল সার্টিকেটের জন্য হাসপাতালে আবেদন করা হয়েছে। সার্টিফিকেট  হাতে পেলে ইনজুরি অনুযায়ী মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০