শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ফটোকার্ড

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

 মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের আওতায়-সিরাজগঞ্জে ২ দিনব্যাপী  মাশরুমের গুরুত্ব  ও উৎপাদন কৌশল বিষয়ক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ -২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে মাশরুমের স্পন তৈরি করা শেখানো হয়।   হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ি, সিরাজগঞ্জের বাস্তবায়নে, 

সোমবার (১৮নভেম্বর) হর্টিকালচার সেন্টার খোকশাবাড়ি, সিরাজগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জঃ মুঃ আহসান শহীদ সরকার। এতে সভাপতিত্ব করেন হর্টিকালচর উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খোকশাবাড়ি সিরাজগঞ্জে উপ-পরিচালক কৃষি বিদ মোঃ শহিদুল ইসলাম। 

এসময়ে প্রশিক্ষক হিসেবে বক্তব্যে রাখেন,  আস্থা মাশরুম কৃষক -কৃষাণী সমবায় সমিতি লিমিটেড বিক্রয় কেন্দ্রে, সিরাজগঞ্জ সরকারি কলেজ রোড়, সিরাজগঞ্জ  স্বত্ত্বাধিকারী শিরীন ফেরদৌসী সুমি সহ অন্যান্যরা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন । 

জানা যায় যে, মাশরুম দেখতে খুবই সুন্দর খেতেও তেমনই যেমন সুস্বাদু। মাশরুমকে হালকা ফ্রাই করে কারি বা স্যুপ হিসাবে খাওয়া যায়। মাশরুম খেলে মানুষের শরীরে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের বৃদ্ধি পায়। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০