শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যুবদল সভাপতি মির্জা বাবুর জানাজায় মানুষের ঢল

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বারের (বাবু) জানাজা রোববার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় নেতাকে শেষবিদায় দিতে হাজির হন হাজারো নেতাকর্মী।

জানাজায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ হাজার হাজার নেতাকর্মী। এদিন দুপুর থেকেই দূরদূরান্তের মানুষ আসতে থাকেন কলেজ মাঠে। কারও হাতে ফুলের তোড়া, বুকে শোকের কালো ব্যাজ। ইসলামিয়া কলেজ মাঠ ভরে যায় মুসল্লিতে।

রোববার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে ৪৮ বছর বয়সী এই যুবদল নেতার মৃত্যু হয়। এরপর অ্যাম্বুলেন্সে সন্ধ্যায় মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জ শহরের নিজ বাড়ি হোসেনপুরে আনা হয়। জানাজা শেষে পৌর শহরের মালশাপাড়া কবরস্থানে মির্জা আব্দুল জব্বার বাবুকে দাফন করা হয়।

প্রায় দুই মাস আগে বাবু ভাইরাসজনিত একটি রোগে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে সকল শ্রেণি-পেশার মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকবে মির্জা আব্দুল জব্বার বাবু। তিনি খুবই বিনয়ী ও ভদ্র মানুষ ছিলেন। মনেপ্রাণে বিএনপির রাজনীতি করতেন। শুধু তাই না, জেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে ছিল তার সরাসরি সংযোগ। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০