শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:

র‌্যাব-১২ এর অভিযানে সিরাজগঞ্জ জেলায় অভিনব কায়দায় লাগেজের ভেতর মাদক পরিবহনের সময় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) সকল ১১টার দিকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অপস্ অফিসার মোঃ উসমান গণি।

শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৬ টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার কড্ডার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও নগদ ১,৭৮০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উক্তর বহুলাচরা গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (২৯) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বরুড়া গ্রামের মোঃ আব্দুল আলীমের ছেলে মোঃ আজহারুল ইসলাম ওরফে নয়ন (২২)।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০