শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সম্মানিত সুধীজনদের নিয়ে মত মতবিনিময় সভা করলেন-সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু  

ফটোকার্ড


আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের জেলা বিএনপির আয়োজনে, সিরাজগঞ্জে সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  
শনিবার ( ৩ মে) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী হলরুমে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবলিক প্রসিকিউটার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার)। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির  স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসময়ে তিনি তার বক্তব্য বলেন, 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শক্তিশালী ও নীতি  আদর্শের দল। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।  তিনি আমাদের দলের অভিভাবক ও দলের জনপ্রিয় নেত্রী। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে আগামী দিনের সুন্দর ভবিষ্যত। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। বিএনপি ক্ষমতা এলে  আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা সকল উন্নয়ন চলমান রাখতে কাজ করবো – ইনশাআল্লাহ ।  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী,জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস,সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপ‌তি ডাঃ এম.এ লতিফ,বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, জেলা আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট  ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম,  অ্যাডভোকেট রবিউল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক,আইনজীবী, সাংবাদিক সুধীজন, সাংস্কৃতিক কর্মী,সিনিয়র সিটিজেনরা  ।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০