শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সিটি কেয়ার হসপিটালে সুধীজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী ছোট্ট :  সিরাজগঞ্জে সেবার ব্রত নিয়ে মানুষের সঠিক, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মূলক  সিটি কেয়ার হসপিটাল কর্তৃক পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৪ মার্চ ২০২৬) বাদ আসর পৌর শহরের এস. বি ফজলুল হক রোড, গোশালায়,  সিটি কেয়ার হসপিটাল এর আয়োজনে সুধীজনদের নিয়ে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সিটি কেয়ার হসপিটাল এর চেয়ারম্যান এস এম  আব্দুস সালাম মামুন।

সিটি কেয়ার হসপিটাল এর চেয়ারম্যান এস এম  আব্দুস সলাম মামুন বলেন, পবিত্র মাহে রমজানকে বরকত, রহমত, মাগফিরাত ও নাযাতের মাস আখ্যা দিয়ে বলেছেন, পবিত্র মাহে রমজান কদরের মাস, বদরের মাস, কোরআন নাযিলের মাস, মুত্তাকি বা পরহেযগার হওয়ার মাস। আর যারাই মুত্তাকি তারাই জান্নাতি, রমজান হচ্ছে মুত্তাকি তৈরীর মাস। তিনি আরও বলেন, কোরআন নাযিলের মাসে আমরা বেশী বেশী করে কোরআন অধ্যয়ন করব। কোরআন অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গঠন করবো। আর রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ আমরা সফলকাম হবো।

এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ. ম রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, বিশিষ্ট  টিভি নাট্যঅভিনেতা ও নাট্যলোকের সভাপতি মোমিন বাবু, সিরাজগঞ্জ নজরুল একাডেমি সভাপতি সাংবাদিক  হেলাল আহমেদ, দূর্বার নাট্য গোষ্ঠীর আহবায়ক স.ম. আলাউদ্দিন আলা, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মোঃ গোলজার হোসেন, জনতা ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মোঃ আসাদ উদ্দিন, সহ শহরের  বিভিন্ন হসপিটালের মালিকগণ ও  ডাঃগণ, এবং  রিপেজেনটিভগণ,  নাট্য অঙ্গনের নাট্যকর্মীরা মিউজিক সিওরগণ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন শাহানগাছা তালীমুস সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আল আমিন সিরাজী।  তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার পূর্ববর্তী দোয়াও পরিচালনা করেন।
উল্লেখ্য ঃ অত্যাধুনিক কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবাও। জরুরি সেবার মধ্যে রয়েছে, যেকোনো কাটাছেড়ার চিকিৎসা, ড্রেসিং করা, নেবুলাইজেশনসহ অন্যান্য সেবা। সিজারিয়ান ডেলিভারি, এপেনডিসাইটিস, হার্নিয়া, পাইলস, ফিস্টুলাসহ বিভিন্ন ধরনের অপারেশন কার্যক্রম করা হবে। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষাসহ অন্যান্য সব সেবা থাকছে।

সিটি হসপিটাল” একটা সেবামূলক প্রতিষ্ঠান। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও, অসহায় মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতা, অসহায়, প্রতিবন্ধী গরিব-দুঃখী মানুষের সেবা করাই এই হাসপাতালের লক্ষ্য ভূমিষ্ট শিশু ও তার মা সারাজীবন ৫০% ডিসকাউন্ট,  প্যাথলজীক্যাল পরীক্ষায় ৫০%। এখানে স্বল্পমূল্যে এই এলাকা ও আশপাশের এলাকার মানুষ চিকিৎসা নিতে পারবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০