শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণে সময়ানুবর্তিতা,স্বচ্ছতা ও জবাবদিহিতার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ( ছোট্ট) : সিরাজগঞ্জে সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণে সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা’র ভূমিকা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (০২ জানুয়ারি২০২৬) সিরাজগঞ্জ জেলা সার্কিট হাউস কনফারেন্স রুমে, জেলা প্রশাসনের আয়োজনে সেবা প্রদান প্রক্রিয়া এবং সুশাসন নিশ্চিতকরণ-এ সময়ানুবর্তিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা’র ভূমিকা” শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের  বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগের  বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে দল সরকার গঠন করবে তাদের প্রধান দায়িত্ব হবে রাষ্ট্রকে জবাবদিহিমূলক ও নাগরিকবান্ধব কাঠামোয় রূপান্তর করা। বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যেই একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। জনগণের সক্রিয় অংশগ্রহণ, আত্মত্যাগ এবং বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষাই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের নৈতিক ভিত্তি গড়ে দেয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের  ডিআইজি  মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, ( বিপিএমবার)
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের  উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মোহাম্মদ কামরুল ইসলাম ,
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০