শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা,বৃক্ষ রোপণ ও আন্তঃ শ্রেনি ফুটবল টূর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন 

ফটোকার্ড

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ  সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যগণের পরিচিত সভা, অতিথিদের ক্রেস্ট প্রদান, ফুলেল শুভেচ্ছা প্রদান,  বৃক্ষ রোপণ এবং আন্তঃ শ্রেনি ফুটবল টূর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়। 
 সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শিয়ালকোল, চণ্ডিদাসগাঁতি,  সিরাজগঞ্জের আয়োজনে, রবিবার (১০আগস্ট -২০২৫খ্রিঃ) বেলা ১২টায় অত্র বিদ্যালয়ের  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এসময়ে তিনি তার বক্তব্য বলেন, সুশিক্ষা অর্জন করার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে। ভালো মানুষ হিসেবে সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকমুক্ত , সন্ত্রাসমুক্ত সমাজগঠনে অবদান রাখতে হবে। মোবাইল ফোন আসক্ত হওয়া যাবে না পিতা-মাতা, শিক্ষক, অভিভাবকদের সন্মান করবে। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 
 সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক  মোঃ এনামুল হক, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম,  জেলা যুবদলের অর্থ সম্পাদক বাবুল সরকার, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম টুপা সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম সাজু, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল আলম সরকার দুলাল,  প্রমুখ। 
স্বাগত বক্তব্যে  রাখেন ,সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান।  অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে অত্র স্কুলের সকল শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০