,
সর্বশেষ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম
সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল
নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন:৫০ হাজার টাকা জরিমান
সিরাজগঞ্জে নিউ এশিয়ান ফুডস বেকারি কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা
শরতের আগেই চলনবিলে শাপলার সমারোহ,প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলেছে জীবিকার আশীর্বাদ
দেলদুয়ারে ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, দুর্নীতি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

তারেক রহমানের দেশ পরিচালনা বিশ্বের ইতিহাসে বিরল : খায়রুল কবির খোকন

ফটোকার্ড

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, তা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে ৪ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ঘটনা নেই।

জুলাই আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি আজ শনিবার সাংবাদিকদের এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। নির্বাচনী ইশতেহারে যা অঙ্গীকার করা হয়েছিল তা প্রায় ৮০ শতাংশ পূরণের পথে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড থেকে শুরু করে ইতোমধ্যে অনেক দাবি দাওয়া পূরণ হতে চলছে। 

তিনি আরও বলেন, জনগণ বিএনপি ও ধানের শীষের পক্ষে আছে, জনগণ তা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। দেশ পরিচালনায় যারা ব্যাঘাত সৃষ্টি করবে, নন ইস্যুকে ইস্যুতে পরিণত করে আন্দোলন করার চেষ্টা করে দেশের উন্নয়নকে ব্যাহত করবে, দেশের জনগণ তাদের জবাব দেবে এবং দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

খায়রুল কবির বলেন, এখন দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেই, ফ্যাসিস্ট হাসিনা নেই। দেশে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক পরিবেশ আছে, মতপ্রকাশের স্বাধীনতা আছে, ন্যায় বিচার আছে।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, শহীদ তাহমিদের পিতা রফিকুল ইসলাম ভূইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ ও জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।

শেয়ার করুনঃ