,
সর্বশেষ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ
সিরাজগঞ্জ জেলা পুলিশের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিব পেলেন মোবাইল ফোন
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম
সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল
নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :

বিশ্ব ফুটবলের মহারণে ফাইনাল ম্যাচকে ঘিরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন আর্জেন্টিনা সমর্থকরা। তাদেরই একজন ক্ষুদে ফুটবলপ্রেমী ও লিওনেল মেসির একনিষ্ঠ ভক্ত মো: তাফসির ইসলাম। প্রিয় দলের প্রতি অগাধ ভালোবাসা ও আত্মবিশ্বাস থেকে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ফাইনালে আর্জেন্টিনাই বিজয়ী হবে।

সিরাজগঞ্জ শহরের কালীবাড়ী কড়িতলা এলাকার বাসিন্দা ক্ষুদে ভক্ত তাফসির ইসলাম বলেন, আমি শতভাগ বিশ্বাস করি আর্জেন্টিনা এবারও জয়ী হবে। লিওনেল মেসি আমাদের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে আর্জেন্টিনা দল দুর্দান্ত ফুটবল খেলছে। আমরা সবাই আর্জেন্টিনার জয় উদযাপনের অপেক্ষায় আছি।তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ। তবে আমি বিশ্বাস করি আর্জেন্টিনার খেলোয়াড়রা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলবে এবং দেশের কোটি কোটি সমর্থকের মুখে হাসি ফোটাবে। সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল ম্যাচ দেখতে চাই।

ক্ষুদে এই মেসি ভক্তের বাবা ফখরুল ইসলাম রাকিব বলেন,ছোটবেলা থেকেই তাফসিরের ফুটবলের প্রতি গভীর আগ্রহ। মেসির প্রতি তার ভালোবাসা ও আর্জেন্টিনার প্রতি সমর্থন সত্যিই প্রশংসনীয়। আমরা চাই ফাইনালটি হোক উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আর্জেন্টিনা যদি শিরোপা জয় করে তাহলে বিশ্বের কোটি কোটি সমর্থকের সঙ্গে আমাদের পরিবারেও আনন্দের বন্যা বইবে। তবে সবকিছুর ঊর্ধ্বে খেলাধুলার সৌন্দর্য,পারস্পরিক সম্মান ও সম্প্রীতি বজায় থাকুক এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন, শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে পরিবারের উৎসাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুটবল শুধু বিনোদন নয় এটি শৃঙ্খলা,দলগত চেতনা ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আমরা চাই নতুন প্রজন্ম খেলাধুলার ইতিবাচক মূল্যবোধ ধারণ করে বেড়ে উঠুক।

উল্লেখ্য: সংশ্লিষ্টরা মনে করছেন ক্ষুদে এই মেসি ভক্তের আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস ইতোমধ্যেই আশপাশের আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাফসির ইসলামের প্রত্যাশা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়ে আর্জেন্টিনা ফাইনালে জয় তুলে নেবে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকদের আনন্দে ভাসাবে।

শেয়ার করুনঃ