,
সর্বশেষ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ
সিরাজগঞ্জ জেলা পুলিশের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিব পেলেন মোবাইল ফোন
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম
সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল
নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ফটোকার্ড


মোঃ সেলিম রেজা,রায়গঞ্জ প্রতিনিধি:
“আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপি ও নলকা ইউনিয়ন মাদকদ্রব্য নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই ২০২৬) দুপুর ২টায় নলকার ফুলজোড় ডিগ্রি কলেজ সংলগ্ন ঢাকা মহাসড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৭ নম্বর নলকা ইউনিয়ন মাদকদ্রব্য নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল গফুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল গফুর বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী। তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন।”
বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, “শুধু মাদকসেবনকারী নয়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। এই কর্মসূচি এখানেই শেষ নয়; বরং সমাজ থেকে মাদক নির্মূলের আন্দোলনের সূচনা।”
অনুষ্ঠানে নলকা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা ও মানববন্ধনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় বক্তারা মাদক ব্যবসা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুনঃ