,
সর্বশেষ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ
সিরাজগঞ্জ জেলা পুলিশের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিব পেলেন মোবাইল ফোন
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম
সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল
নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফটোকার্ড

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌর শহরের এস বি ফজলুল হক রোড রেলগেট এলাকায় অবস্থিত স্টার স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রসূতির চিকিৎসায় বিলম্ব ও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় সিজারের পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

রোববার (১৯ জুলাই ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের দিগলকান্দি গ্রামের মো. আশিকের স্ত্রী জুবাইদা আক্তার জবা শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ১০টার দিকে প্রসব বেদনা ও পানি ভাঙা অবস্থায় স্টার স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, ওই সময় হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক উপস্থিত ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে জানায়, মা ও গর্ভের সন্তান দুজনই সুস্থ আছেন এবং পরদিন সিজারিয়ান অপারেশন করা হবে। রাতে তাকে স্যালাইন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়।

স্বজনদের অভিযোগ, রোববার সকালে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলেও দ্রুত সিজারের ব্যবস্থা নেওয়া হয়নি। পরে দুপুরে তাদের পূর্বনির্ধারিত স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরিবর্তে জেনারেল সার্জন ও সনোলজিস্ট ডা. আব্দুল আজিজ সিজার করেন। অপারেশনের পর নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

নিহত নবজাতকের বাবা মো. আশিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্ত্রীকে পানি ভাঙা অবস্থায় হাসপাতালে ভর্তি করার পরও দ্রুত সিজার করা হয়নি। আমাদের বারবার বলা হয়েছে মা ও বাচ্চা ভালো আছে। পরে অন্য চিকিৎসক দিয়ে সিজার করানো হয়। আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

তবে অভিযোগ অস্বীকার না করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি স্টার স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার বিপ্লব। তিনি বলেন, আমাদের শিফট পরিবর্তন হয়েছে। তাই ঘটনাটির সব বিষয় আমার জানা নেই।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ