,
সর্বশেষ
সিরাজগঞ্জে ত্রুটিপূর্ণ ড্রেন নির্মাণে সামান্য বৃষ্টিতেই ধানবান্ধি মহল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী
ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
তাড়াশে ভিলেজ ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় ১০০টি চারা গাছ বিতরণ
সিরাজগঞ্জ জেলা পুলিশের স্কোর অনুমান প্রতিযোগিতায় বিজয়ী কনস্টেবল সজিব পেলেন মোবাইল ফোন
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম
সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল
নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল

ফটোকার্ড

মো: আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ জুলাই ২০২৬) বিকেলে সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে আব্দুল মালেককে সভাপতি, জাহিদুল ইসলাম তালুকদারকে সিনিয়র সহ-সভাপতি, মেহেদী হাসানকে সহ-সভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাব্বির আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটি ঘোষণার পরপরই ইউনিয়ন যুবদলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, রামকৃষ্ণপুর ইউনিয়নের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে যুবদলকে আরও সুসংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলের বিভিন্ন কর্মসূচি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবেন।

শেয়ার করুনঃ