শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে দেওয়া হবে সংবর্ধনা

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: আগামীকাল ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস—২০২৫। দিবসটি রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। দিবসটি ওইদিন সকাল এগারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে একইস্থানে মহানগর ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হবে।
জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ

উল্লেখ্য- বেগম রোকেয়া  ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরানী। তাঁর প্রকৃত নাম ছিল রোকেয়া খাতুন, পরে বৈবাহিক সূত্রে ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ নামে পরিচিত হন, তবে তিনি ‘বেগম রোকেয়া’ নামেই অধিক পরিচিত ও সম্মানিত। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত, লেখিকা, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত। তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে নারী অধিকার ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০