,
সর্বশেষ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম
সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল
নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন:৫০ হাজার টাকা জরিমান
সিরাজগঞ্জে নিউ এশিয়ান ফুডস বেকারি কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা
শরতের আগেই চলনবিলে শাপলার সমারোহ,প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলেছে জীবিকার আশীর্বাদ
দেলদুয়ারে ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, দুর্নীতি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে ডিএনসির অভিযানে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফটোকার্ড



মোঃ জিল্লুর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মো. কাউছার আলী (পিতা: মো. সাইফুল ইসলাম), একই গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিএনসির একটি বিশেষ টিম কাউছার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে তাড়াশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। তাড়াশ উপজেলার মহেষরৌহালী গ্রামে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “তাড়াশ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ার করুনঃ