,
সর্বশেষ
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ: রায়গঞ্জে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইনালে আর্জেন্টিনার জয়ে শতভাগ আশাবাদী মেসির ক্ষুদে ভক্ত মো: তাফসির ইসলাম
সিংড়ায় ভটভটি উল্টে দুই মহিষ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা অবহেলায় সিজারের পর নবজাতকের মৃত্যুর অভিযোগ
রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন; সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক সম্পাদক রবিউল
নলকায় মাদকবিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন:৫০ হাজার টাকা জরিমান
সিরাজগঞ্জে নিউ এশিয়ান ফুডস বেকারি কারখানায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান,২০ হাজার টাকা জরিমানা
শরতের আগেই চলনবিলে শাপলার সমারোহ,প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলেছে জীবিকার আশীর্বাদ
দেলদুয়ারে ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, দুর্নীতি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

দেলদুয়ারে ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, দুর্নীতি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড


টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের এলাচিপুর চরপাড়া বাজারে ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, দুর্নীতি ও মাদকবিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন। তিনি তাঁর বক্তব্যে মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, দুর্নীতি ও বাল্যবিবাহের ভয়াবহ সামাজিক প্রভাব তুলে ধরেন। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি যেকোনো অপরাধ, মাদক কারবার বা অসামাজিক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় ফাজিলহাটি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ