শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয় সৌধ মুক্তির সোপানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিশ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
 
বৃহস্পতিবার  (২৬ মার্চ) ভোর ৬ টা ১ মিনিটে পৌর শহরের বিজয় সৌধ,  মুক্তির সোপান সংলগ্ন  সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা  ও পুস্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ  প্রকৌশলী মোঃ ফজলুল হক।

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ  প্রকৌশলী মোঃ ফজলুল হক বলেন,১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের সংগ্রাম, যার মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করছে পুরো জাতি। তিনি আরো বলেন,
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে সমৃদ্ধ ও বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময়ে  উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ খান হাসান,

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ( নন – টেক)  ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক  ও  ডি আর এস এল সিরাজগঞ্জ জেলা রোভার মো. মহসীন আলী সহ  সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের  শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারী ছাত্র-ছাত্রীর উপস্থিত ছিলেন।  

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০