,
সর্বশেষ
সিরাজগঞ্জে ৮ম এনটিআরসিএর ভাইভা দ্রুত গ্রহণের দাবিতে শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদান
নতুনকুঁড়ি স্পোর্টস-এর সমাপনীতে তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের আরিশা
সিরাজগঞ্জে অনুমোদনহীন দুই গো-খাদ্য কারখানাকে জরিমানা, উৎপাদন বন্ধ‎
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত আবুল কালাম আজাদ
দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন
সিরাজগঞ্জে অযৌক্তিক জরিমানা ও হয়রানি বন্ধে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় প্রতিবন্ধী উদ্যোক্তা গড়ে তুলতে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন
খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন

ফটোকার্ড


বেলকুচি প্রতিনিধি,মোঃ জুবায়ের হোসাইন :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন রাজীব হোসেন।
রাজীব হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবনে ১৯৯৬ সালে দৌলতপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি, ২০০১ সালে বেলকুচি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, ২০১২ সালে বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ২০১৬ সালে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ২০২১ সালে বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, জনগণ ও দলের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোরভাবে কাজ করবেন। পাশাপাশি ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাজীব হোসেন আরও বলেন, “দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছি। জনগণের অধিকার আদায়ে সবসময় রাজপথে ছিলাম। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সেবাকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করারও অঙ্গীকার করেন।
সবশেষে তিনি দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আমি চেয়ারম্যান নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”

শেয়ার করুনঃ