,
সর্বশেষ
সিরাজগঞ্জে ৮ম এনটিআরসিএর ভাইভা দ্রুত গ্রহণের দাবিতে শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদান
নতুনকুঁড়ি স্পোর্টস-এর সমাপনীতে তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের আরিশা
সিরাজগঞ্জে অনুমোদনহীন দুই গো-খাদ্য কারখানাকে জরিমানা, উৎপাদন বন্ধ‎
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত আবুল কালাম আজাদ
দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন
সিরাজগঞ্জে অযৌক্তিক জরিমানা ও হয়রানি বন্ধে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় প্রতিবন্ধী উদ্যোক্তা গড়ে তুলতে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন
খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নতুনকুঁড়ি স্পোর্টস-এর সমাপনীতে তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের আরিশা

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট :
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে চলতি বছরের ২ মে শুরু হওয়া এ প্রতিযোগিতার প্রথম জাতীয় আসরের সফল সমাপ্তি ঘটে এ অনুষ্ঠানের মাধ্যমে।
প্রতিযোগিতার তায়কোয়ানডো ইভেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে সিরাজগঞ্জের গৌরী আরবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডো দলের সদস্য ইসরাত জাহান আরিশা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডোর প্রধান প্রশিক্ষক মোঃ বাবুল হোসেন উপস্থিত ছিলেন। আরিশার এ সাফল্যে সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, প্রশিক্ষক, সহপাঠী ও ক্রীড়াপ্রেমীরা তার এ কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুনঃ