,
সর্বশেষ
সিরাজগঞ্জে ৮ম এনটিআরসিএর ভাইভা দ্রুত গ্রহণের দাবিতে শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদান
নতুনকুঁড়ি স্পোর্টস-এর সমাপনীতে তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের আরিশা
সিরাজগঞ্জে অনুমোদনহীন দুই গো-খাদ্য কারখানাকে জরিমানা, উৎপাদন বন্ধ‎
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত আবুল কালাম আজাদ
দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন
সিরাজগঞ্জে অযৌক্তিক জরিমানা ও হয়রানি বন্ধে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় প্রতিবন্ধী উদ্যোক্তা গড়ে তুলতে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন
খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফটোকার্ড


মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভায় জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইন্সের ইনচার্জ এবং পুলিশ সদস্যরা অংশ নেন। জুন ২০২৬ মাসে দায়িত্বশীল ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৫ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার বলেন, জেলার পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন, মনোবল বৃদ্ধি এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে জেলা পুলিশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সভা সঞ্চালনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সৌরভ মাহমুদ।
পরে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানায় রুজুকৃত মামলাগুলোর কেস-টু-কেস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ