,
সর্বশেষ
সিরাজগঞ্জে ৮ম এনটিআরসিএর ভাইভা দ্রুত গ্রহণের দাবিতে শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদান
নতুনকুঁড়ি স্পোর্টস-এর সমাপনীতে তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের আরিশা
সিরাজগঞ্জে অনুমোদনহীন দুই গো-খাদ্য কারখানাকে জরিমানা, উৎপাদন বন্ধ‎
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত আবুল কালাম আজাদ
দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন
সিরাজগঞ্জে অযৌক্তিক জরিমানা ও হয়রানি বন্ধে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় প্রতিবন্ধী উদ্যোক্তা গড়ে তুলতে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন
খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে অনুমোদনহীন দুই গো-খাদ্য কারখানাকে জরিমানা, উৎপাদন বন্ধ‎

ফটোকার্ড


‎নজরুল ইসলাম:
‎সিরাজগঞ্জে লাইসেন্স ও অনুমোদন ছাড়া অবৈধভাবে গো-খাদ্য উৎপাদনের দায়ে দুটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানা দুটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে সদর উপজেলার বারাকান্দি এবং কাশিয়াহাটা বাজার সংলগ্ন এলাকায়
‎সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে বারাকান্দি ও কাশিয়াহাটা বাজার এলাকায় নামসর্বস্ব দুটি কারখানায় কোনো প্রকার বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই বিধিবহির্ভূতভাবে পশু খাদ্য তৈরি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রতিষ্ঠান দুটির প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকার সত্যতা মেলে। এছাড়া পশুখাদ্য তৈরিতে নিয়মকানুন না মানার বিষয়টিও প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে বারাকান্দির কারখানাটিকে ৩০ হাজার টাকা এবং কাশিয়াহাটা বাজারের কারখানাটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

‎জনস্বাস্থ্য রক্ষা, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং নিরাপদ পশুখাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎এসময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) সুজয় মণ্ডল এবং পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ