,
সর্বশেষ
সিরাজগঞ্জে ৮ম এনটিআরসিএর ভাইভা দ্রুত গ্রহণের দাবিতে শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদান
নতুনকুঁড়ি স্পোর্টস-এর সমাপনীতে তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন সিরাজগঞ্জের আরিশা
সিরাজগঞ্জে অনুমোদনহীন দুই গো-খাদ্য কারখানাকে জরিমানা, উৎপাদন বন্ধ‎
ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত আবুল কালাম আজাদ
দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে দোয়া ও সহযোগিতা চাইলেন রাজীব হোসেন
সিরাজগঞ্জে অযৌক্তিক জরিমানা ও হয়রানি বন্ধে রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ভোলায় প্রতিবন্ধী উদ্যোক্তা গড়ে তুলতে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন
খানমরিচ ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় প্রতিবন্ধী উদ্যোক্তা গড়ে তুলতে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন

ফটোকার্ড

ভোলা প্রতিনিধি : প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভোলায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৮ জুলাই) সকাল ১০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর পৌর বাপ্তা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তারা সমাজ ও অর্থনীতিতে আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিসিকের উপপরিচালক মো. হাফিজুর রহমান, ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, স্থানীয় বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড.নজরুল হক অনু, পিসিসির নির্বাহী পরিচালক সিলভেস্টার গোমেজ, গ্রীন ডেইরির ব্যবস্থাপনা পরিচালক তাহসিন মাহমুদ এবং পিসিসির প্রকল্প ব্যবস্থাপক স্নিগ্ধা মৌ ঘোষ।

শেয়ার করুনঃ