ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন তিনি।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ধীমান কুমার মণ্ডল।
প্যারেড শেষে পুলিশ সুপার অফিসার ও সদস্যদের উদ্দেশে উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা, খেলাধুলা ও শরীরচর্চা এবং সাধারণ মানুষের সঙ্গে পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়া সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে তিনি জেলা পুলিশের যানবাহন পরিদর্শন করেন এবং চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।
এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





